পুরস্কার বিতরণে শেষ হলো পাঁচ দিনের ‘আইটিভার্স’

৫ নভেম্বর, ২০২৩ ২১:১৯  

ডেটাথন, হ্যাকাথন, সফটওয়্যার আর প্রদর্শনীর মধ্য দিয়ে পর্দা নামল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আয়োজিত হাইব্রিড পদ্ধতির পাঁচদিনব্যাপী তথ্যপ্রযুক্তি উৎসব ‘আইটিভার্স’ । রোববার সকাল ১০টা থেকে আইআইটিতে ডেটাথন প্রতিযোগিতা এবং টিএসসিতে সমান্তরালে অনুষ্ঠিত হয় সফটওয়্যার প্রোজেক্ট প্রদর্শন প্রতিযোগিতা।

অবরোধের বিকালে উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, আইআইটির পরিচালক প্রফেসর ডক্টর বি এম মইনুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল।

এসময় বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপ ইঞ্জিনিয়ার সুব্রত সরকার ও আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউজার ইন্টারফেস ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইউডাব্লিউইউ এক্সপ্লোরার'। প্রথম রানার্সআপ হয়েছে 'আইইউটি_ডিজাইনক্রু' এবং দ্বিতীয় রানার্সআপ 'নাইনটিওয়ান_নোভা' এবং রাইজিং স্টার দল 'ডিইউ আকিনসাইলার'।

সাইবার সিকিউরিটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন 'ইউএপি_আইস_ব্রেকারস'। প্রতিযোগিতায় ১ম রানারআপ '৪গান৭উক' এবং ২য় রানারআপ দল 'আরথ্রিডি নাইট ৭'।

ডেটাথন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নোটবুক পুরস্কার পায় 'বুয়েট অরিন্দম'। চ্যাম্পিয়ন দল 'বুয়েট অরিন্দম' পেয়েছে ৪৫ হাজার টাকা।  ১ম রানারআপ 'ফোনেম' এবং ২য় রানারআপ দল 'এলোমেনোপি'।

কোড রিফ্যাকটরিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে 'বাগ বাস্টারস' (২৫ হাজার টাকা)। এতে ১ম রানারআপ 'কোড মপারস' এবং ২য় রানারআপ দল 'টিম কোপয'।

প্রোজেক্ট শোকেসিং প্রতিযোগিতা 'টেকটেলস' এ চ্যাম্পিয়ন 'বুয়েট জেনেসিস'(২৫ হাজার টাকা) প্রতিযোগিতায় ১ম রানারআপ 'ন্যাপটাইম নিনজাস' এবং ২য় রানারআপ দল 'হোয়াইট লেপার্ডস' ।

এছাড়াও হ্যাকাথনের তিনটি অংশ ছিলো। হ্যাকাথনে রাইজিং স্টার 'টিম ভ্যানগার্ডস'।

ডেভঅপস হ্যাকাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন 'বুয়েট ডেয়ারডেভিলস'( ৩৫ হাজার টাকা)। ১ম রানারআপ 'ট্রিপল এ' এবং ২য় রানারআপ দল 'মুনশট'।

ব্লকচেইন হ্যাকাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন 'চেকাথন'( ৩৫ হাজার টাকা)। এতে ১ম রানারআপ 'ট্রিপল এ' এবং ২য় রানারআপ দল 'বুয়েট বিক্রিপ্ট'।

এপিআই প্রতিযোগিতায় ২য় রানারআপ দল 'টিম রেনেগেড' , ১ম রানারআপ 'আনসার ইজ ৪২'  , চ্যাম্পিয়ন 'ওয়াল-ই' (৩৫ হাজার টাকা)।

এর আগে দুপুর দুইটায় অনুষ্ঠিত হয় প্রযুক্তিখাতে নারী শীর্ষক এক ঘন্টার একটি সেমিনার। এই সেমিনারে ইউওয়াই সিস্টেমস লিমিটেডের সিইও এবং চেয়ারপারসন ফারহানা এ রহমান জানান, প্রযুক্তিসহ সব খাতেই ছেলেদেরকে সাদরে উৎসাহ জানানো হলেও মেয়েদেরকে কঠিন চ্যালেঞ্জ পার করে পুরুষ প্রাধান্যের কর্মক্ষেত্রে নিজেদের জায়গাটা নিজের তৈরি করে নিতে হয়। মেয়েটার শুরুটা তাই হয় ভীষণ চ্যালেঞ্জিং। এরপরে আয়োজিত হয় ইন্ডাস্ট্রি একাডেমিয়া অংশীদার শীর্ষক আরেকটি সেমিনার।

প্রসঙ্গত, বাংলাদেশে কোড রিফ্যাকটরিং প্রতিযোগিতা এই প্রথমবারের মতো আয়োজন করে ঢাবি’র আইআইটি 'আইটিভার্স' আয়োজক কমিটি। সাধারণ কোডকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সহজে রক্ষণাবেক্ষণসাধ্য কোডে রূপান্তর করার এই প্রতিযোগিতার ধারা শুরু হলো এর মাধ্যমে। সফটওয়্যার কোম্পানিতে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি খাত।

আইটিভার্স আয়োজন করেছে ঢাবির তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট। এ আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সেফালো বাংলাদেশ লিমিটেড, দোহাটেক নিউ মিডিয়া, স্ট্রিমসটেক লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩, সার্ভিস ইঞ্জিন বিপিও( Service Engine BPO)। সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হয়েছে প্রথম আলো। টিকেট ও যোগাযোগ অংশীদার ইভেন্টস্পার্ক। টিভি অংশীদার যমুনা টেলিভিশন। এছাড়াও বিভিন্ন ইভেন্টভিত্তিক অংশীদার হিসেবে আছে বেঙ্গলি এআই, নাইট স্কোয়াড, বিজিডি ই-গভ সিআইআরটি( BGD e-gov CIRT) এবং ক্রিয়েটিভ আইটি।